# টেকনাফে পুনরায় চালু হলো সিজারিয়ান ডেলিভারি সেবা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-03
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/teknafe-punray-calu-hlo-sijariyan-delivari-seba](https://dailyfulki.com/article/teknafe-punray-calu-hlo-sijariyan-delivari-seba)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8157.md](https://dailyfulki.com/news/8157.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর প্রচেষ্টায় দীর্ঘ প্রতীক্ষার পর টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হয়েছে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি সেবা।

রবিবার (৩ মে) এই সেবার আওতায় সফলভাবে প্রথম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি শিশুর জন্ম সম্পন্ন হয়েছে।

জানা যায়, International Organization for Migration (IOM)-এর নিয়োগকৃত দক্ষ সার্জন টিম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ সেবা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
দীর্ঘদিন পর এই সেবা চালু হওয়ায় টেকনাফবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

স্থানীয়দের মতে, এখন আর জরুরি ডেলিভারির জন্য দূরবর্তী স্থানে যেতে হবে না, যা মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
