# সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-03
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/silete-trak-pikap-sngghrshe-niht-8](https://dailyfulki.com/article/silete-trak-pikap-sngghrshe-niht-8)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8142.md](https://dailyfulki.com/news/8142.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিলেট সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোরে এ ঘটনা ঘটে। কাঁঠাল বোঝাই ট্রাক ও নির্মাণ শ্রমিক বহনকারী ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় সকাল ৬টার দিকে শ্রমিক বহনকারী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাদেরকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৮ জনে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গেছেন। ইতোমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, রোববার সকাল ৬ টার দিকে দক্ষিণ সুরমার তেলি বাজার ব্রিজে এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন। নিহত সবাই পিকআপে করে নির্মাণ কাজে যাচ্ছিলেন বলে জানা গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
