# ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-29
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mzanhole-pre-nikhonnj-jzeatir-las-36-ghnta-pr-uddhar](https://dailyfulki.com/article/mzanhole-pre-nikhonnj-jzeatir-las-36-ghnta-pr-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/814.md](https://dailyfulki.com/news/814.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাজনিম জ্যোতির (৩২) লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের বাঁশপত্তি এলাকার বিলের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

নিহত জ্যোতি মনি ট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন। তিনি গত রোববার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিট করতে যান। বৃষ্টির পানিতে রাস্তা ও ড্রেন পানিতে তলিয়ে যায়। এ সময় তিনি ড্রেনে পড়ে তলিয়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ডুবে ছিল। আজ সকাল সাড়ে ৯টার দিক ডুবুরি দল জ্যোতির লাশ উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চালিয়েছি। সকালে বিল থেকে ওই নারীকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
