# পাম্পে ভোগান্তি, তেল সরবরাহকারী কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-02
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pampe-voganti-tel-srbrahkaree-kompaniguloke-dushlen-jwalanimntree](https://dailyfulki.com/article/pampe-voganti-tel-srbrahkaree-kompaniguloke-dushlen-jwalanimntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8129.md](https://dailyfulki.com/news/8129.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি সংকট যেটা দেখা দিয়েছিল, তার মূল কারণ ছিল তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি। জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছেন, অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি।

শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে ‘কৃত্রিম বা আর্টিফিশিয়াল’ কারণ ছিল।

এতে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে জানিয়ে মন্ত্রী আরও দাবি করেন, আবার আমাদের লোকজনও ঠিকমতো কাজ করতে পারেনি। পারলে এ লাইনও থাকতো না।

এখন তো লাইন নেই।

তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার ৭৫ দিন পার হয়েছে, আমি বিদ্যুৎ ও জ্বালানি নিয়েই ব্যস্ত আছি।

তবে আমার আরেকটি বিভাগ রয়েছে–খনিজ সম্পদ, সেখানে এবারই প্রথম কাজ করার সুযোগ পেয়েছি।

 

এখন তো মেগা বাজেট হয়, গত ২০ বছর ধরেই মেগা বাজেট হচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, কিন্তু গবেষণায় আমরা কত টাকা দিচ্ছি, সেটাই প্রশ্ন। যে দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা সারাজীবনই অন্যের ওপর নির্ভরশীল থাকতে বাধ্য হয়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
