# সাভারে সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-sannthiya-upjelar-sabek-cezarmzansh-greptar-2](https://dailyfulki.com/article/savare-sannthiya-upjelar-sabek-cezarmzansh-greptar-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/812.md](https://dailyfulki.com/news/812.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে সাভার থেকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯ টারদিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। গ্রেফতারকৃতরা হলেন - সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস খানের ছেলে সোহেল রানা খোকন (৪২)।

তিনি সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের উপজেলা চেয়ারম্যান এবং তার সহযোগী একই উপজেলার আমোষ গ্রামের আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন (৩৫)।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিরুলিয়া ব্রীজ এলাকার ফুডকোর্ট থেকে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকন ও তার সহযোগী বিদ্যুৎ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

 

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
