# নয়াপল্টনের সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-01
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nzapltner-smabese-zog-dilen-prdhanmntree](https://dailyfulki.com/article/nzapltner-smabese-zog-dilen-prdhanmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8114.md](https://dailyfulki.com/news/8114.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মহান মে দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

শুক্রবার (১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে কর্মসূচিতে যোগ দিয়ে সমাবেশের আসন গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশ মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে স্বাগত জানান।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
