# সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াতের তাহের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-30
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sngsde-nijeke-sisu-muktizoddha-dabi-krlen-jamayater-taher](https://dailyfulki.com/article/sngsde-nijeke-sisu-muktizoddha-dabi-krlen-jamayater-taher)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8092.md](https://dailyfulki.com/news/8092.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

তাহের বলেন, আজকে রাজাকার-আলবদরের কথা বলছেন। এটা এখন ডেড ইস্যু। কেন বলছি- আজকে আমরা এখানে বসে আছি। আমরা তো কেউ রাজাকার ছিলাম না আলবদর ছিলাম না।

‘উই আর লিডারশিপ ইন দ্যা জামায়াতে ইসলামী’ দাবি করে তিনি আরও বলেন, যদি আপনি সেভাবে মুক্তিযোদ্ধার কথা বলেন- আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।

এই নেতা বলেন, আমার বাড়ি বর্ডারে। বাড়িটা একটু বড় ছিল। যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে তারা প্রথমে এসে আমাদের উঠান ইত্যাদিতে স্থানে আশ্রয় নিত।

‘আমরা তাদের কিছু নাস্তা খাওতাম আর সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম’ উল্লেখ করে তিনি বলেন, যখন সেনাবাহিনী টহল বন্ধ থাকত আমরা তাদেরকে (যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে) গাইড করতাম- তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। সুতরাং ওইভাবে দাবি করার কোনো কারণ নাই। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
