# টেকনাফে কালবৈশাখীর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-30
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/teknafe-kalboisakheer-tandb-bzapk-kshykshti](https://dailyfulki.com/article/teknafe-kalboisakheer-tandb-bzapk-kshykshti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8091.md](https://dailyfulki.com/news/8091.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং, শাহপরীর দ্বীপ ও সদরসহ বিভিন্ন এলাকায় হঠাৎ আঘাত হানে শক্তিশালী কালবৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কাঁচা ও টিনশেড ঘরগুলো বেশি ক্ষতির মুখে পড়ে। অনেক গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়।

এছাড়া কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে জনজীবনে দুর্ভোগ নেমে আসে।

মৎস্যজীবীদের নৌকা ও জালেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আবহাওয়া বিভাগ আগামী দিনগুলোতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
