# দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-30
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/desjude-tana-brrishti-5-jelay-bnzar-snka](https://dailyfulki.com/article/desjude-tana-brrishti-5-jelay-bnzar-snka)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8086.md](https://dailyfulki.com/news/8086.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোণা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি। এতে চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা।

বর্তমানে নেত্রকোণার কংস নদের পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে সিলেট, মৌলভীবাজারসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
