# বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থার প্রধান নিয়োগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-30
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biartie-diemtisielsh-4-sngsthar-prdhan-niyog](https://dailyfulki.com/article/biartie-diemtisielsh-4-sngsthar-prdhan-niyog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8081.md](https://dailyfulki.com/news/8081.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-সহ চার সংস্থায় নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (২৯ এপ্রিল) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে (জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা. ফেরদৌসী বেগমকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা নভোথিয়েটারের মহাপরিচালক মো. শাওগাতুল আলমকে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডেটের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
