# সিংগাইরে অবৈধ জ্বালানি তেল ভাণ্ডারের সন্ধান, লাখ টাকা জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-28
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-oboidh-jwalani-tel-vandarer-sndhan-lakh-taka-jrimana](https://dailyfulki.com/article/singgaire-oboidh-jwalani-tel-vandarer-sndhan-lakh-taka-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8054.md](https://dailyfulki.com/news/8054.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজারে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেলের একটি বড় ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে। 

সোমবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টা থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ নামক একটি দোকানের গুদামঘর থেকে ২৪ ড্রাম অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়। 

এছাড়া এসব জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণও পাওয়া যায়।

পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। অভিযানে মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজের মালিক মো: মিলন মাহমুদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ, মজুদ ও অধিক দামে বিক্রির অপরাধে এক এক লাখ  টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মজুদকৃত ২৪ ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়।

জব্দকৃত জ্বালানি তেল সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো: মাজহারুল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে সরকারি নির্ধারিত মূল্যে এসব জ্বালানি তেল বিক্রয় করা হবে। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
