# সিংগাইরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-28
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-swecchasebk-leeg-neta-chot-vayer-janajay-ongs-nite-car-ghntar-jnz-pzarole-mukti](https://dailyfulki.com/article/singgaire-swecchasebk-leeg-neta-chot-vayer-janajay-ongs-nite-car-ghntar-jnz-pzarole-mukti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/804.md](https://dailyfulki.com/news/804.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ কারাগার থেকে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ছোট ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করেন সিংগাইর  উপজেলা  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইলিয়াস হোসেন লিটন।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২ টায় তিনি পুলিশ হেফাজতে কারাগার থেকে বের হয়ে যোহরের নামাজের পর সিংগাইর পৌর এলাকার আজিমপুর কেন্দ্রীয় কবরস্থানে ছোট ভাই সায়মন খান রিপনের জানাজায় অংশ নেন। পরে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন লিটনের আইজীবী অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সায়েম। 

তিনি আরো বলেন, গোবিন্দল গ্রামের হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি লিটন। গত ১৪ জুলাই থেকে জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে কারাগারে রয়েছেন তিনি। রবিবার দিবাগত রাতে তার ছোট ভাই নিষিদ্ধ ছাত্রলীগের  সিংগাইর পৌর ও  সরকারি কলেজের সাবেক সভাপতি  সায়মন খান রিপন স্ট্রোক করে মারা যান। যার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, লিটনের ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ডঃ মনোয়ার হোসেন চার ঘন্টার জন্য তাকে  মুক্তি দেন।

ইলিয়াস হোসেন লিটন  সিংগাইর  এলাকার পৌর এলাকার আজিমপুর মহল্লার ইদ্রিস আলীর ছেলে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
