# শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-27
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/senjen-visapraptder-jnz-jruri-nirdesna-jari](https://dailyfulki.com/article/senjen-visapraptder-jnz-jruri-nirdesna-jari)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8014.md](https://dailyfulki.com/news/8014.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস। ভিসা পাওয়ার পর ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুতি না ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জার্মান দূতাবাস সোমবার (২৭ এপ্রিল) সকালে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের অবশ্যই আবেদনকালে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করতে হবে।

দূতাবাস আরও জানায়, নির্ধারিত পরিকল্পনার বাইরে ভ্রমণ করলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পেতে জটিলতা সৃষ্টি হতে পারে, এমনকি ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও রয়েছে।

এ কারণে ভিসাপ্রাপ্তদের নির্ধারিত সময়সূচি, গন্তব্য ও উদ্দেশ্য অনুযায়ী ভ্রমণ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করারও আহ্বান জানানো হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
