# টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৮

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-26
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tngoeete-puliser-bisesh-ovizan-greptar-48](https://dailyfulki.com/article/tngoeete-puliser-bisesh-ovizan-greptar-48)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8008.md](https://dailyfulki.com/news/8008.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুরে বিশেষ অভিযানে মাদক, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার আসামি ও সন্দেহভাজন হিসেবে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

রবিবার (২৬ এপ্রিল) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। 

পুলিশ জানায়, অপরাধ বিরোধী বিশেষ অভিযানে টঙ্গীর বিভিন্ন এলাকা ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে বিশেষ অভিযানে ৪৩ ও মামলায় ৫ জনসহ ৪৮ জনকে গ্রেপ্তার হয়েছে। এরা টঙ্গীর বিভিন্ন স্থানে ভাড়ায় বসবাস করে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধ করে আসছিল। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিশেষ অভিযানে ৪৩ জনসহ ৪৮ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এদের বিরুদ্ধে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাসহ নানা অভিযোগ রয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
