# বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-06
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bjrpate-baba-cheler-mrritzu](https://dailyfulki.com/article/bjrpate-baba-cheler-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/80.md](https://dailyfulki.com/news/80.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক বাবা ও তার শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকালে উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

 

মৃতরা হলেন- ওই গ্রামের কৃষক মোস্তফা (৪৫) ও তার পুত্র আবদুল্লাহ (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোস্তফা তার শিশুপুত্র আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে নিজেদের জমিতে আমন ধানের বীজতলা প্রস্তুতের কাজ করছিলেন। কাজ শেষে বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। আশেপাশের লোকজন বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। 

একই পরিবারের পিতা-পুত্রের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো আবদুল্লাহপুর গ্রাম এবং আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এমন ঘটনায় প্রতিবেশীরাও বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
