# যে ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-26
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ze-5-srte-atke-ache-zuktrashtr-iran-santicukti](https://dailyfulki.com/article/ze-5-srte-atke-ache-zuktrashtr-iran-santicukti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7998.md](https://dailyfulki.com/news/7998.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**ফুলকি ডেস্ক : **পাঁচটি বড় বাধার কারণে আটকে আছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি। এসব মৌলিক শর্তে দুপক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বড় বাধাগুলো হলো-

**ইরানের পারমাণবিক কর্মসূচি**
ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান বলছে, এ ধরনের সীমাবদ্ধতা হলে তা শুধু নির্দিষ্ট সময়ের জন্যই হতে হবে।

**ইরানের ইউরেনিয়াম মজুদ**
ইরানের কাছে ৪০০ কেজি (৮৮০ পাউন্ড) উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মজুদ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে নিতে চান।

অন্যদিকে ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে।

**হরমুজ প্রণালী**
ইরান বলেছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে না নিলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ বজায় রাখবে তেহরান।

অন্যদিকে ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান চুক্তি না করা পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।
জব্দ সম্পদ
ইরান বলছে, যেকোনো স্থায়ী চুক্তির অংশ হিসেবে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন দেশে জব্দ ইরানের ২০ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করা প্রয়োজন।

**যুদ্ধের ক্ষতিপূরণ**
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সৃষ্ট ক্ষতির জন্য প্রায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণও দাবি করছে ইরান।

সূত্র: আল-জাজিরা

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
