# শাহীবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-25
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/saheebage-ognikande-kshtigrstder-pase-khorsed](https://dailyfulki.com/article/saheebage-ognikande-kshtigrstder-pase-khorsed)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7983.md](https://dailyfulki.com/news/7983.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভার শাহীবাগ এলাকায় বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির অন্তত ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়ির ভাড়াটিয়া ও মালিকদের সব মালামাল আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে।

সূত্রে জানা গেছে, ভোরের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং একাধিক ঘর গ্রাস করে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

লায়ন খোরশেদ আলম বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউনুস খান, ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
