# আশুলিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-25
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-heroinsh-madk-bzbsayee-greftar](https://dailyfulki.com/article/asuliyay-heroinsh-madk-bzbsayee-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7978.md](https://dailyfulki.com/news/7978.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ পারভেজ হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ এপ্রিল) ভোর রাতে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকার টি.এস পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত পারভেজ হোসেন (২৭) আশুলিয়ার কাঁইচাবাড়ি বটতলা এলাকার মনির হোসেনের ছেলে। ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটক আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
