# হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করল ইরান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-24
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hrmuj-prnalite-bndhuprtim-desgulor-jnz-fi-mookuf-krl-iran](https://dailyfulki.com/article/hrmuj-prnalite-bndhuprtim-desgulor-jnz-fi-mookuf-krl-iran)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7957.md](https://dailyfulki.com/news/7957.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করল ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, ‘আমরা কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে কী হবে তা আমি জানি না।’

‘বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এ বিশেষ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার একটি উদাহরণ হলো রাশিয়া-’ উল্লেখ করেন তিনি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
