# ঢাকা জেলার পেশাজীবী রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-24
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-jelar-pesajeebee-ruknder-sikshasibir-onushthit](https://dailyfulki.com/article/dhaka-jelar-pesajeebee-ruknder-sikshasibir-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7950.md](https://dailyfulki.com/news/7950.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : শুক্রবার (২৪ এপ্রিল) জুম'আ বার সকাল ৭.০০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমীর আসাদুজ্জামান জীম এবং সভা সঞ্চালনা করেন থানার সহকারী সেক্রেটারি রাইসুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, রুকনরা হচ্ছে সংগঠনের ভিত্তি এবং তাদেরকে ইহসানের পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করতে হবে। ইসলামি আন্দোলনের শপথের কর্মীদের চরিত্র নবী রাসূলের চরিত্রের মত হওয়া, জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করা, আমলের ক্ষেত্রে সাহাবিদের মত অনুকরণীয় হওয়া অত্যাবশ্যক।
মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন আরও বলেন, জ্ঞানার্জন করতে হবে, নেক আমল করা, দাওয়াত ও জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ বৃদ্ধি করতে হবে, একনিষ্ঠ আনুগত্য করতে হবে, সাংগঠনিক শৃঙ্খলা ধরে রাখা, দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন। তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করার জন্য রুকনদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাদের মানবতার কল্যাণে এবং জনগণের সেবক হিসেবে সকল রুকনকে ভূমিকা পালন করতে হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, দেশে চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, জমি দখল, ধর্ষণ বন্ধ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান মোল্লা, জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল বাসিত।

এছাড়াও সভায় আরও  উপস্থিত ছিলেন থানার নায়েবে আমীর লুৎফর রহমান, সহকারী সেক্রেটারি রাইসুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান, মাহমুদুর রহমান, আলী মাহমুদ সবুজ, নিশাত জামান প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমীর আসাদুজ্জামান জীম বলেন, রুকনদেরকে ময়দানে আপোষহীন ভূমিকা পালন করতে হবে, জ্ঞান অর্জন, ধৈর্য্য, প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকা, মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
