# জাতীয় নির্বাচন ঘিরে আগস্ট থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-28
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jateey-nirwacn-ghire-agst-theke-puliser-prsikshn-suru-swrashtr-updeshta](https://dailyfulki.com/article/jateey-nirwacn-ghire-agst-theke-puliser-prsikshn-suru-swrashtr-updeshta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/793.md](https://dailyfulki.com/news/793.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগস্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, আগস্ট থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগ পর্যন্ত। এসপি-ওসি বদলি স্বাভাবিক প্রক্রিয়া, এটা হলে জানতে পারবেন বলেও জানান তিনি।

 

 

সোমবার বিকেলে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যতবড়ই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় নয়। তিনি প্রশ্ন করে বলেন, গুলশানের চাঁদাবাজিতে কী ছাড় দিয়েছি? কেউই ছাড় পায়নি, পাবে না।

মাদক বহনকারীরা ধরা পড়ছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মূল হোতা গডফাদাররা থাকছে আড়ালে, তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করা হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
