# আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় কিশোর নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-kavard-vzaner-capay-kisor-niht](https://dailyfulki.com/article/asuliyay-kavard-vzaner-capay-kisor-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7926.md](https://dailyfulki.com/news/7926.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি :  আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় রিফাত (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানাধীন মেশিনপাড়া চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওয়া ইউনিয়নের আমরাইল গ্রামের বাসিন্দা। তার পিতা বাবুল ও মাতা নার্গিস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত তার পিতার সঙ্গে একটি পালসার মোটর সাইকেলযোগে আমরাইল থেকে জিরানীর উদ্দেশ্যে রওনা হন। পথে আশুলিয়ার মেশিনপাড়া চৌরাস্তা সংলগ্ন পাকা সড়কের পাশে রহিম মিয়ার চায়ের দোকানের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১৩-৩৩৮৫) তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রিফাত নিহত হন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক গাড়িটি কিছু দূরে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাটি জানতে পারে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এস আই মোঃ সাইফুল ইসলাম।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
