# ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhakar-prthm-naree-disi-frida-khanm](https://dailyfulki.com/article/dhakar-prthm-naree-disi-frida-khanm)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7924.md](https://dailyfulki.com/news/7924.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ-এ কর্মরত রয়েছেন।

নতুন দায়িত্বে ফরিদা খানম ঢাকা জেলার জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন। তবে বর্তমান জেলা প্রশাসককে কোথায় বদলি করা হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
