# সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-khadz-odhidptrer-361-bsta-cal-jbd-atk-3](https://dailyfulki.com/article/savare-khadz-odhidptrer-361-bsta-cal-jbd-atk-3)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7922.md](https://dailyfulki.com/news/7922.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার ; সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক, চালকের সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টারদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌরসভার পাকিজা মোড় থেকে চালসহ ট্রাকটি আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।

পুলিশ জানায়, নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সকালে পাকিজার মোড়ে পাটুরিয়াগামী লেনে চালবোঝাই ট্রাকটি থামার জন্য সংকেত দেয়। চালক ট্রাক থামালে পুলিশ তল্লাশি চালিয়ে ৩৬১ বস্তা চাল পায়। প্রতিটি চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লেখা রয়েছে। পরে পুলিশ চালের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। ট্রাকের চালকসহ অন্যরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। কাগজপত্র না পেয়ে পুলিশ চালভর্তি ট্রাকসহ তিনজনকে থানায় নিয়ে যায়।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ামত বলেন, ‘খাদ্য অধিদপ্তরের চাল, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র নেই। এ কারণেই চালসহ ট্রাক আটক করা হয়েছে। আটক করা চাল ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
