# মানিকগঞ্জে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-22
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-dui-bzbsayeeke-1-lakh-75-hajar-taka-jrimana](https://dailyfulki.com/article/manikgnje-dui-bzbsayeeke-1-lakh-75-hajar-taka-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7920.md](https://dailyfulki.com/news/7920.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুত ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 
বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌর এলাকার হিজুলি ও সদর উপজেলার রাজিবপুর বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।

হিজুলি বাজারে ১৪০ লিটার পেট্রল মজুতের দায়ে রিশাদ এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সদর উপজেলার মিলন এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। 

এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
