# শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য মাউশির নতুন নির্দেশনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-22
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/siksha-kzadarer-krmkrtader-jnz-mausir-ntun-nirdesna](https://dailyfulki.com/article/siksha-kzadarer-krmkrtader-jnz-mausir-ntun-nirdesna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7913.md](https://dailyfulki.com/news/7913.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ব্যক্তিগত তথ্য সংবলিত ডাটাবেজ (পিডিএস) হালনাগাদ করতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গতকাল মঙ্গলবার মাউশির উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন এইচআরএম মডিউলের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ব্যবহৃত পিডিএস এর নতুন ভার্সনটিতে কারিগরি ও সফটওয়‍্যার সিস্টেম গ্রহণ সংক্রান্ত কমিটির সুপারিশ অনুযায়ী নতুন ফিচার সংযোজন করে গত ১৫ এপ্রিল টেস্ট সার্ভার থেকে লাইভ সার্ভারে দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের https://apps.emis.gov.bd লিঙ্কে প্রবেশ করে এইচআরএম মডিউলের অধীন ব্যবহৃত পিডিএস-এ সাম্প্রতিক ছবি সংযোজনপূর্বক তথ্য হালনাগাদ করার জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
