# এসএসসি পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা দিল বোর্ড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-22
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/esessi-preekshartheeder-jruri-nirdesna-dil-bord](https://dailyfulki.com/article/esessi-preekshartheeder-jruri-nirdesna-dil-bord)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7912.md](https://dailyfulki.com/news/7912.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) শিক্ষা বোর্ডের এক নোটিশে এ নির্দেশনা জানানো হয়।

পরীক্ষায় নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। এ ছাড়া সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। যেসব মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে—

মডেলগুলো হলো—

১. এফএক্স ৮২এমএস

২. এফএক্স ১০০এমএস

৩. এফএক্স ৫৭০এমএস

৪. এফএক্স ৯৯১এমএস

৫. এফএক্স ৯৯১ইএক্স

৬. এফএক্স ৯৯১ইএস

৭. এফএক্স ৯৯১ইএস প্লাস

৮. এফএক্স ৯৯১সিডব্লিউ

এসব মডেলের ক্যালকুলেটর এসএসসি পরীক্ষায় ব্যবহার করা যাবে। উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
