# গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা দিল সরকার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-21
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gzas-srbrahe-ntun-nirdesna-dil-srkar](https://dailyfulki.com/article/gzas-srbrahe-ntun-nirdesna-dil-srkar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7881.md](https://dailyfulki.com/news/7881.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : গ্যাস সরবরাহের ক্ষেত্রে গ্রাহকবান্ধব ও সহজীকরণ সেবা দিতে সংশ্লিষ্টদের প্রতি নতুন নির্দেশ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা ও আন্তর্জাতিক চর্চা বিশ্লেষণপূর্বক সেবাসমূহকে গ্রাহকবান্ধব ও সহজীকরণ করার জন্য নির্দেশক্রমে এ পরিপত্র জারি করা হলো।

নির্দেশনাগুলো হচ্ছে :

(ক) গ্যাস সরঞ্জামাদির অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড অপরিবর্তিত রেখে সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপনের জন্য সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত কোনো ঠিকাদার দ্বারা কমিশনিং কাজ সম্পাদন নিশ্চিত করতে হবে।

এজন্য গ্যাস বিতরণ কোম্পানির অনুমতির প্রয়োজন হবে না;
(খ) একই আঙ্গিনায় অবস্থিত, একই মালিকানাধীন আরেকটি শিল্প ইউনিটের অব্যবহৃত লোড গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/আঞ্চলিক প্রধান (ব্যবস্থাপক)-এর অনুমোদন সাপেক্ষে স্থানান্তর করতে হবে;

(গ) একই আঙ্গিনায় অবস্থিত, একই মালিকানাধীন আরেকটি শিল্প ইউনিটে ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে কার্যকরকৃত লোড প্রয়োজনে শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে। তবে কোনো ক্রমেই শিল্প শ্রেণিতে কার্যকরকৃত লোড ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে স্থানান্তর করা যাবে না; এবং

(ঘ) মিটার স্থাপনের ক্ষেত্রে অনধিক ৭ (সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানি কর্তৃক স্থাপন পরবর্তী পর্যায়ে গুণগত মান যাচাই করতে হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
