# বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-20
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/baser-vara-barte-pare-cuurant-siddhant-aj](https://dailyfulki.com/article/baser-vara-barte-pare-cuurant-siddhant-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7858.md](https://dailyfulki.com/news/7858.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে নতুন ভাড়া কত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ায় হয়নি।

আজ সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে প্রস্তাবনা দেওয়া হবে, আর চূড়ান্ত অনুমোদন দেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

রবিবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠকটি শুরু হয়ে রাত ১০টার দিকে শেষ হয়।

এতে বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রচলিত একটি হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১ টাকা বাড়লে বাসভাড়া ১ পয়সা বাড়ানো হয়। সেই হিসাবে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা নির্ধারিত।

আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এ হার কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। এসি বাসের ভাড়া এবং ট্রাক বা কাভার্ড ভ্যানসহ মালবাহী যানের ভাড়া সরকার নির্ধারণ করে না।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
