# মানিকগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ২ কারবারি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-19
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-madksh-greptar-2-karbari](https://dailyfulki.com/article/manikgnje-madksh-greptar-2-karbari)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7849.md](https://dailyfulki.com/news/7849.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইন ও ৬০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম। এর আগে শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার বাঘিয়া এলাকায় এসআই আসাদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় বাঘিয়া এলাকার মামুন মিয়ার ছেলে মো. ইমন (২৮) এবং একই এলাকার জংগু মিয়ার ছেলে দিদারুল ইসলাম ওরফে দীপুকে (৪৩) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় ইমনের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন ও ২০টি ইয়াবা এবং দিদারুল ইসলামের কাছ থেকে ৪০টি ইয়াবা উদ্ধার করা হয়।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
