# টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-19
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/teknafe-yabash-praivet-kar-jbd](https://dailyfulki.com/article/teknafe-yabash-praivet-kar-jbd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7845.md](https://dailyfulki.com/news/7845.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে নৌবাহিনী।

সূত্র জানায়, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকা দিয়ে মাদক পাচারের পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে নৌবাহিনী টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অবস্থান নিয়ে একটি চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে।

এ সময় একটি সন্দেহজনক প্রাইভেটকার (করোলা এক্স, চট্টমেট্রো-গ-১১-৭৮১৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটির গ্যাস সিলিন্ডারের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িটিও জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও প্রাইভেটকার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
