# সাভারে অগ্রসর কর্মী শিক্ষাবৈঠক অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-ogrsr-krmee-sikshaboithk-onushthit](https://dailyfulki.com/article/savare-ogrsr-krmee-sikshaboithk-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7807.md](https://dailyfulki.com/news/7807.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে শুক্রবার (১৭ এপ্রিল) অগ্রসর কর্মী শিক্ষাবৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমীর আসাদুজ্জামান জীম এবং সঞ্চালনা করেন থানার সহকারী সেক্রেটারি রাইসুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার।

প্রধান অতিথি হাসান মাহবুব মাস্টার বলেন, ইসলামী আন্দোলন করা প্রত্যেকের উপর ফরজ। তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করার আহবান জানান। সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ গড়তে হবে যেখানে চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, জমি দখল, ধর্ষন থাকবে না। বর্তমান জনদুর্ভোগ, জ্বালানী সংকট, বিদ্যুৎ সংকটসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে সমস্যার সমাধান করতে আহবান জানান।  বিভিন্ন জায়গায় দলীয়করণ, আত্মীয়করণ, জোর করে পদত্যাগ এসব বন্ধের আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন বলেন, ইসলামি আন্দোলনের কর্মীদের চরিত্র  নবী রাসূলের চরিত্রে মত হওয়া দরকার। জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করা, আমলের ক্ষেত্রে সাহাবিদের মত অনুকরণীয় এবং ময়দানে শতভাগ তৎপরতা থাকার আহবান জানান।

সভাপতির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমীর আসাদুজ্জামান জীম বলেন, ঢাকা জেলাকে ইসলামি আন্দোলনের ঘাটিতে পরিণত করতে সকল স্তরের জনশক্তিকে ময়দানে আপসহীন ভূমিকা পালন করতে হবে।  ইসলামি আন্দোলন কোনো গতানুগতিক রাজনীতি নয় বরং এটি আর্ত মানবতার কল্যানে কাজ করা কাফেলা। এজন্য আমাদেরকে প্রচলিত রাজনীতির বাইরে জ্ঞান অর্জন, ধর্য, প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। এসব কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মহা পুরস্কার জান্নাত পেতে চাই। এজন্য সবাইকে মানুষের কল্যানে কাজ করার আহবান জানান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
