# টেকনাফে বিজিবির অভিযানে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-16
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/teknafe-bijibir-ovizane-6-hajar-pis-yaba-uddhar](https://dailyfulki.com/article/teknafe-bijibir-ovizane-6-hajar-pis-yaba-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7798.md](https://dailyfulki.com/news/7798.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে পরিচালিত এ অভিযানে আসামীবিহীন ৬,১২৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান টেকনাফ পৌরসভার কচুবনিয়া এলাকায় প্রবেশ করতে পারে।

এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনায় টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেওয়া বিজিবির একটি দল রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে কচুবনিয়া এলাকায় গোপনে অবস্থান নেয়।

পরবর্তীতে রাত আনুমানিক ৮টারদিকে এক ব্যক্তি একটি ব্যাগে করে সন্দেহজনক বস্তু বহন করে ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ব্যাগটি ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬,১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, তাৎক্ষণিক ও কৌশলগত অভিযানের ফলে মাদক পাচারের একটি চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
