# আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-15
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-madk-bzbsay-banndha-deooyay-zubkke-kupiye-htza](https://dailyfulki.com/article/asuliyay-madk-bzbsay-banndha-deooyay-zubkke-kupiye-htza)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7778.md](https://dailyfulki.com/news/7778.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ফয়সাল মোল্লা (৩৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ৩টারদিকে আশুলুয়ার শ্রীখন্ডিয়াওল্লাবাড়ি এলাকায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল মোল্লা আশুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হুমায়ুন মোল্লার ছেলে। 

নিহতের বাবা হুমায়ুন মোল্লা অভিযোগ করে বলেন, মূলত মাদক ব্যবসাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। এখানে একটি হাউজিং আছে। ওই হাউজিংয়ে প্রকাশ্যে বিপু ও মাসুদ বাইরের পোলাপাইন দিয়ে মাদক বিক্রি করাতো।

যাতে মাদক ব্যাবসা না করতে পারে এজন্য আমার ছেলে বাধ্য হয়ে বিপুর মোবাইল নিয়ে গেছিলো। পরে আবার তার মোবাইল দিয়ে দিছে। এরপরে বিপু আমাকে একদিন ফোন করে বলে সে নাকি আমার ছেলেকে মাইরা ফ্যালাবে। বেলা ৩টারদিকে শুনি আমার পোলারে মাইরা ফ্যালাইছে। আমি এর বিচার চাই। এবিষয়ে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
