# বিরুলিয়ায় শিশু ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-15
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biruliyay-sisu-dhrshne-ovizuktke-greptar](https://dailyfulki.com/article/biruliyay-sisu-dhrshne-ovizuktke-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7776.md](https://dailyfulki.com/news/7776.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি আব্দুল বারেক (৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) ধামরাই উপজেলার কালামপুর ও বাসনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

ঘটনার ৯ দিন আত্মগোপনে থাকার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
মামলার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সোমবার বিরুলিয়ার দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি তার পরিবারের সঙ্গে অভিযুক্তের বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনারদিন বাসায় অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটির মা শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হলে অভিযুক্ত বারেক পলাতক থাকে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
