# হেমায়েতপুরে দুই শিক্ষার্থীর মারামারি, একজনের মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-15
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hemayetpure-dui-sikshartheer-maramari-ekjner-mrritzu](https://dailyfulki.com/article/hemayetpure-dui-sikshartheer-maramari-ekjner-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7772.md](https://dailyfulki.com/news/7772.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারের হেমায়েতপুরে একটি মাদ্রাসায় দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টারদিকে হেমায়েতপুর শরিয়াতুল কুরআন মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম মো. গোলাম রহিম (১৩)। সে হেমায়েতপুরের যাদুরচর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। বর্তমানে ওই মাদ্রাসার আবাসিক কক্ষে থাকতো।

হাসপাতালে নিয়ে আসা নিহতের ভাই মো. রাব্বি জানান, আমার ভাই সাভার হেমায়েতপুর শরিয়াতুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী। গত রাতে আবাসিক কক্ষে আরেক শিক্ষার্থীর সঙ্গে হাতাহাতি হয়। এতে গোলাম রহিম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানাকে জানানো হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
