# সাভার পৌর বিএনপির ওয়ার্ড কার্যালয়ে গুলি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-15
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-pour-bienpir-ward-karzalye-guli](https://dailyfulki.com/article/savar-pour-bienpir-ward-karzalye-guli)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7763.md](https://dailyfulki.com/news/7763.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার পৌর বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তের হামলা ও গুলির ঘটনার ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাশনের ঢালাই এলাকায় বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টারদিকে রাজাসনের ঢালাই মোড়ের ৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ১৪/১৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তিন রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। এর মধ্যে দু'টি গুলি কার্যালয়ের এসিতে লাগে। পরে দেশীয় অস্ত্র দিয়ে কার্যালয়ের সাটারে ভাঙচুরের চেষ্টা করে।

সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু বলেন, রাত ১০টার দিকে বিদ্যুৎ না থাকায় কার্যালয়ের বাইরে আমরা বসে ছিলাম। এ সময় ১৪-১৫ দুর্বৃত্ত আমাদের কার্যালয়ে হামলা চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুরের চেষ্টা করে ও তিন রাউন্ড গুলি করেছে। এর মধ্যে দুইটি গুলি এসিতে গিয়ে লাগে।

এ ঘটনায় সাভার মডেল থানার এএসআই হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে ভাঙচুর ও তিনটি গুলির খোসা পাওয়া গেছে। এর মধ্যে দুটি গুলি অফিসের এসিতে লাগে এবং একটি গুলি মিস ফায়ার হয়েছে। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
