# সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-14
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-upjela-prsasner-udzeage-bangla-nbbrsh-udzapit](https://dailyfulki.com/article/savar-upjela-prsasner-udzeage-bangla-nbbrsh-udzapit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7754.md](https://dailyfulki.com/news/7754.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ উপলক্ষে সাভার  উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয় ।

আনন্দ শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এক‌ই স্থানে এসে শেষ হয়।

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ও সেখানে পান্তা ইলিশ আয়োজন করা হয়।

আনন্দ শোভাযাত্রায় সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আশুলিয়া ও ধামরাইয়ে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
