# টেকনাফে কৃষক কার্ড বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-14
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/teknafe-krrishk-kard-bitrn-krechen-swrashtrmntree](https://dailyfulki.com/article/teknafe-krrishk-kard-bitrn-krechen-swrashtrmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7750.md](https://dailyfulki.com/news/7750.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় মঙ্গলবার (১৪ এপ্রিল) এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ সময় তিনি বলেন, কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতেই সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। কৃষক কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সুবিধা সহজেই পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার সদরসহ কক্সবাজার-২, ৩ ও ৪ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, আলমগীর ফরিদ এবং শাহাজাহান চৌধুরী।

এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
