# ফ্যাসিস্ট সরকারের কাজগুলো আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি হয়ে আছে : সাভারে ফরিদা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-27
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/fzasist-srkarer-kajgulo-antrjatikvabe-dkumentari-hye-ache-savare-frida](https://dailyfulki.com/article/fzasist-srkarer-kajgulo-antrjatikvabe-dkumentari-hye-ache-savare-frida)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/772.md](https://dailyfulki.com/news/772.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানবাধিকার কমিশন অনেকগুলো প্রতিবেদন করায় ফ্যাসিস্ট সরকারের কাজগুলো আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি হয়ে আছে।
রোববার (২৭ জুলাই) সকালে সাভারে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘ যখন অফিস করতে চাচ্ছে তার মানে এই না যে এখন আমাদের মানবাধিকারের অবস্থা খারাপ বলে তারা আসতে চাচ্ছে। এটা হলো এরকম একটা অফিস থাকলে যেই আসুক ক্ষমতায় আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন, যে আমরা সেটা রক্ষা করতে চাই। যেহেতু জাতিসংঘ এ ব্যাপারে সক্রিয়, তারা তাদের অফিস রেখে তারা এটা করতে চাচ্ছেন আমরা সেটাতে সম্মতি জানিয়েছি। মানবাধিকার পরিস্থিতি বিগত সময়গুলোতে যেভাবে দেখেছি যে, সরকারের পৃষ্ঠপোষকতায় এবং যারা ক্ষমতাসীন তাদের পৃষ্ঠপোষকতায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয় এবং মানবাধিকারের অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো কাঠামোগত।

মব সৃষ্টির বিষয়ে তিনি আরও বলেন, আমরা প্রত্যেক সময় চাই শান্তিপূর্ণভাবে সব কিছু হ্যান্ডেল করতে। আমাদের সরকারের একটা যে আচরণ, সেটা হলো যে আমরা কাউকে অহেতুক ল্যাথাল ওয়েপন ইউজ করা, বা কঠিনভাবে দমন করতে চাই না। সেটা করতে গিয়ে অনেক বেশি হয়ে যায় সেটাতে আমরা অনেক সহ্যের পরিচয় দেই, সহ্য করি।

ফরিদা আখতার বলেন, আমরা মনে করি যে এটা সামাজিক ব্যাপার। মব সৃষ্টির ব্যাপারটাকে সামাজিকভাবেই মিডিয়া অনেক ভালো ভূমিকা রাখতে পারে। মব সৃষ্টি যে সব কারণে হয় সে কারণগুলো আমাদের শনাক্ত করতে হবে। আমি মনে করি যে সেটাই ভালো। সরকার কোন ধরনের বাড়তি দমনমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষপাতি না।

এ সময় গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
