# ফাগুনের মেহমান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-13
- **বিভাগ (Category)**: সাহিত্য
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/faguner-mehman](https://dailyfulki.com/article/faguner-mehman)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7719.md](https://dailyfulki.com/news/7719.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**ইমরান সাজিদ তন্ময় **

 

আজকে আমার মনে সুখের 

ফাগুন এল বুঝি,

হৃদয় কা'বা তাওয়াফ করে 

যারে আমি খুঁজি।

নিকষ কালো আধার কেটে 

রাত্রি হলো ভোর,

মায়ার আঁচল টানছে ভীষণ 

বাড়িয়ে বাহুডোর।

উরুর বালিশ স্বস্তি আনে 

উষর-মরুর চরে,

ফুল ফুটাবার শপথ পড়ে 

ফাগুন এল ঘরে।

কাবিননামায় কাব্য দিব

গয়না ভাটি ফুলে,

হাজারে আসওয়াদ চুমাব

মাথার ঘোমটা তুলে।

হেথা আমার মনের বারূদ

শান্ত হলো বুঝি,

হৃদয় কা'বা তাওয়াফ করে 

যারে আমি খুঁজি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
