# বৈশাখে প্রকৃতি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-12
- **বিভাগ (Category)**: সাহিত্য
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/boisakhe-prkrriti](https://dailyfulki.com/article/boisakhe-prkrriti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7684.md](https://dailyfulki.com/news/7684.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**মেহেদী মামুন**

রৌদ্রতাপে তপ্ত আকাশ, 
তপ্ত মাঠের ধূলি,
বৈশাখ এলো ঝড়ের বেশে 
দুয়ার দিলো খুলি।

খরতপ্ত রোদের দাহে 
পুড়ছে চরাচর,
বটের ছায়ায় ক্লান্ত রাখাল 
বাঁধছে সুরের ঘর।

​ঐ দেখা যায় আকাশ কোণে 
কালবৈশাখীর সাজ,
গড়গড়িয়ে মেঘের গুরুম— 
বাজছে রণ-বাজ।

শুকনো পাতা উড়ছে হাওয়ায়
ভাঙছে ডালপালা,
ধুলোর নাচন দিচ্ছে জানান— 
ভাঙবে এবার তালা।

​হালখাতা আর মিষ্টিমুখের 
রঙিন আয়োজন,
নতুনেরই আহ্বানে আজ 
নাচছে সবার মন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
