# মানিকগঞ্জ থেকে জ্বালানি তেল জব্দ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-11
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnj-theke-jwalani-tel-jbd](https://dailyfulki.com/article/manikgnj-theke-jwalani-tel-jbd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7651.md](https://dailyfulki.com/news/7651.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অকটেন ও ডিজেল অবৈধভাবে মজুত এবং অতিরিক্ত দামে বিক্রি করায় একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মো. আব্দুল মান্নানের বাড়ি থেকে প্রায় ৯০০ লিটার অকটেন জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ৪০ লিটার ডিজেল অবৈধভাবে মজুতের দায়ে ফিরোজ নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ‘রাজ ট্রেডার্স’-এ অতিরিক্ত দামে পেট্রল বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা ও‌ সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল আলম। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
