# কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, আহত ৪

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kurigrame-traktrer-aghate-otocalk-niht-aht-4](https://dailyfulki.com/article/kurigrame-traktrer-aghate-otocalk-niht-aht-4)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7643.md](https://dailyfulki.com/news/7643.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে অটোচালক নুর আমিন (৪০) ট্রাক্টরের আঘাতে মারা গেছেন। এ ঘটনার ফলে অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন (চিলমারী-কুড়িগ্রাম) সড়কে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, যাত্রী রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ এবং নারু বর্মণ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুর ১২টারদিকে সময় একটি যাত্রীবাহী অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক্টর ব্যাটারি চালিত অটো রিকশাকে ধাক্কা দেয়। এ ধাক্কায় ঘটনাস্থলে অটো রিকশাচালক নুর আমিন মারা যান। গুরুতর আহত শিউলী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাটির প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে। 
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
