# নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে : নাহিদ ইসলাম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-27
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ntun-sngbidhaner-jnz-gnprishd-nirwacn-lagbe-nahid-islam](https://dailyfulki.com/article/ntun-sngbidhaner-jnz-gnprishd-nirwacn-lagbe-nahid-islam)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/764.md](https://dailyfulki.com/news/764.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

নেত্রকোনা সংবাদদাতা :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা দেশব্যাপী সংস্কারের দাবিতে নেমেছি। নতুন সংবিধানের দাবিতে নেমেছি। নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে। যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে।
’
রবিবার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টে আমরা বলেছিলাম, এক নতুন বাংলাদেশ বির্নিমাণ করা হবে। আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এ বাংলাদেশকে পরিচালিত হতে দেব না।

আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই। সেখানে শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে।’
তিনি বলেন, ‘ঠিক এক বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যেসব নেতা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে।

নেত্রকোনায় নানাবিধ সমস্যা রয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এখানে শিক্ষা ও স্বাস্থ্য সেবার বেহাল দশাসহ কর্মসংস্থানের অভাব রয়েছে। আমরা এসব সমস্যা দূর করতে চাই।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
