# উলিপুরে সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ulipure-sare-27-keji-gannja-uddhar](https://dailyfulki.com/article/ulipure-sare-27-keji-gannja-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7636.md](https://dailyfulki.com/news/7636.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর হতে চিলমারীগামী একটি সিএনজি আটক করে সাড়ে ২৭ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। উলিপুর পৌর সভার মোহাম্মদের মোড়ে এলাকায় উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম চেকপোস্ট পরিচালনা করার সময় একটি সিএনজি পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো পথে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পুলিশের উপস্থিতি দেখে সিএনজি চালক ও সিএনজির যাত্রীরা সুকৌশলে পালিয়ে যায়। পরে উলিপুর থানা পুলিশের চেকপোস্ট টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার উপস্থিতিতে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে পলিথিন দ্বারা মোড়ানো ০৭ টি প্যাকেটে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য ৫,৫০,০০০/- টাকা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, উলিপুর পৌরসভা মোহাম্মদের মোড়ে চেকপোস্ট পরিচালনা করার সময় দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় উলিপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং এর সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যহত রয়েছে।
এছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
