# পৌরসভা নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-09
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/poursva-nirwacne-thakbe-na-dleez-prteek-sngsde-bil-pas](https://dailyfulki.com/article/poursva-nirwacne-thakbe-na-dleez-prteek-sngsde-bil-pas)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7603.md](https://dailyfulki.com/news/7603.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬ পাস হয়েছে জাতীয় সংসদে। এ বিল পাসের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক আর থাকছে না। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন।

পরে কণ্ঠভোটে তা পাস হয়।
বিরোধীদলীয় সংসদ সদস্যরা এতে না ভোট দেন। পরবর্তীতে তারা ওয়াকআউটের ঘোষণা দেন এবং অধিবেশনে বিরতির পর আবার সংসদে ফেরেন।

বিলটি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করেছিল।

এখন আবার কী বিশেষ পরিস্থিতি তৈরি হলো, জানতে চাই। এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে দলীয় প্রশাসক বসানো হচ্ছে। এই আইনের মাধ্যমে স্থানীয় সরকারের গণতান্ত্রিক ব্যবস্থাকে গলাটিপে হত্যা করা হলো।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
