# শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-09
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sikshaprtishthane-onlain-oflain-klaser-smysuuci-ghoshna](https://dailyfulki.com/article/sikshaprtishthane-onlain-oflain-klaser-smysuuci-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7597.md](https://dailyfulki.com/news/7597.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার ; শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, ‘রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।’

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

অনলাইন ক্লাস মহানগর ও মেট্রপলিটন এলাকার কিছু স্কুলে হবে বলে জানান মন্ত্রী। এ সিদ্ধান্ত আগামী সোমবার থেকে বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইন ক্লাস শুরু করবেন।’

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘সব প্রতিষ্ঠানকে এটিতে বাধ্য করা হচ্ছে না।

এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধ্স নামে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
