# আবু সাঈদের হত্যাকারীদের ফাঁসি চাইলেন দুই ভাই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-09
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/abu-saeeder-htzakareeder-fannsi-cailen-dui-vai](https://dailyfulki.com/article/abu-saeeder-htzakareeder-fannsi-cailen-dui-vai)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7591.md](https://dailyfulki.com/news/7591.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের জুলাই আন্দোলনে রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়েছেন তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় শুনতে এসে তারা সাংবাদিকদের কাছে এ প্রত‍্যাশা ব‍্যক্ত করেন।

ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশের সময় আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন বলেন, আজ এ মামলার রায় হবে। আমরা চাই, আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। আর এখনও যারা পলাতক রয়েছেন, তাদের দ্রুত সময়ে গ্রেফতার করে যে রায় হবে তা যেন কার্যকর করে সরকার।

বড় ভাই রমজান আলী বলেন, এখন পর্যন্ত আমরা বিচারপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। দেখা যাক, রায় কী হয়। আমাদের পরিবার থেকে চাওয়া আমার ভাইয়ের হত্যাকারীদের যেন সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয়।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
