# সাভারে মাদক ব্যবসায়ী আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-08
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-madk-bzbsayee-atk](https://dailyfulki.com/article/savare-madk-bzbsayee-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7581.md](https://dailyfulki.com/news/7581.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাঈম ওরফে শাওন ওরফে শাহু (৪১) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত ৯টারদিকে হেমায়েতপুর নতুনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে নতুনপাড়া এলাকার ওয়াসিল উদ্দিনের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
